নিজস্ব প্রতিনিধি, কলকাতা – উইকেন্ডে আবহাওয়ার ভোলবদল। ফের রাজ্যে বৃষ্টির ভ্রূকুটি। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮২ শতাংশ। আগামী ২ দিন সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই থাকবে। শনিবার থেকে আবহাওয়ার বদল হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলীতে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে।
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের