নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা স্বচ্ছ করতেই শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। কিন্তু শুনানি ও তথ্য যাচাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাতেই ধরা পড়ল গরমিল। একই ভোটারের নাম রয়ে গেল দুই বিধানসভা কেন্দ্রে। বিষয়টি সামনে আসতেই রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, SIR প্রক্রিয়ার লক্ষ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং একই ব্যক্তির একাধিক কেন্দ্রে নাম থাকা সংক্রান্ত সমস্যা দূর করা। এনুমারেশন ফর্ম পূরণ, শুনানি এবং নথি খতিয়ে দেখার পরই ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। কিন্তু সেই তালিকাতেই দেখা যাচ্ছে এক ব্যক্তির নাম রয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুর এবং উত্তর ২৪ পরগণার অশোকনগর দুই কেন্দ্রেই। শুধু বয়সের ক্ষেত্রে সামান্য ফারাক এক জায়গায় ৫৬, অন্যত্র ৫৮। এমনকি ওই ভোটার ও তার বাবার নামও দুই জায়গাতেই একই।
ডিসেম্বরেই সিইও দফতর ওই ভোটারকে শোকজ করেছিল। কেন তিনি দুই কেন্দ্রে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তা জানতে চাওয়া হয়েছিল। অর্থাৎ বিষয়টি প্রশাসনের নজরে আগেই ছিল। তবুও কীভাবে চূড়ান্ত তালিকায় তার নাম থেকে গেল, তা নিয়েই উঠেছে প্রশ্ন। এই ঘটনায় দুই জেলার নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছেন মনোজ আগরওয়াল।
একযোগে ৯ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
ভবানীপুর থেকে বিজেপিকে নিশানা মমতার
সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
প্রচারের আগে খোশ মেজাজে মোদি
বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে
প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার
সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার
প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি
জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ
বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে
১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ