নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক জীবনে এল নতুন অধ্যায়। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার পা রাখতে চলেছেন রাজ্যসভায়। দোলের দিন বিজেপি একাধিক রাজ্যের রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে, যার মধ্যে বাংলার একমাত্র আসনে প্রার্থী করা হয়েছে তাকেই।
মঙ্গলবার মোট ৬ টি রাজ্যের ৯ টি রাজ্যসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলায় গেরুয়া শিবিরের একমাত্র শূন্য আসনের জন্য বেছে নেওয়া হয়েছে রাহুল সিনহাকে। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন সংগঠনে সক্রিয় থাকার পর দল তার অভিজ্ঞতাকে জাতীয় রাজনীতিতে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে বিহার থেকেও দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনও বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া প্রায় নিশ্চিত। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল সিনহা, কিন্তু পরাজয়ের পর থেকে তিনি কোনও স্থায়ী সাংগঠনিক পদে ছিলেন না। ফলে তার এই মনোনয়নকে অনেকেই রাজনৈতিক পুনর্বাসন এবং কেন্দ্রীয় রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট আয়োজিত হতে চলেছে।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের