নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজনৈতিক ব্যস্ততায় সরগরম হয়ে উঠল রাজ্য বিধানসভা। তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী এদিন মনোনয়ন পেশ করতে পৌঁছন বিধানসভায়। তাদের মধ্যে প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামীর সঙ্গে বিধানসভায় প্রবেশের সময় তিনি জানান, মানুষের আশীর্বাদ নিয়েই নতুন দায়িত্ব পালন করতে চান।
রাজ্যসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা। সকালে নির্ধারিত সময় ছিল ১১টা, তবে তার বেশ কিছুটা আগেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। পরিষদীয় দফতরে সচিবালয়ে তিনি কিছুক্ষণ একাই বসে ছিলেন।
পরে একে একে অন্য প্রার্থীরাও পৌঁছে যান। এদিন মেনকা গুরুস্বামী তার সঙ্গীকে নিয়ে বিধানসভায় আসেন। প্রথমবার বিধানসভায় এসে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কোয়েল মল্লিক বলেন, 'দারুণ অভিজ্ঞতা। এখন তো যাত্রা শুরু হল। আমার কেরিয়ারের প্রায় ২২ বছর হয়ে গেছে, সবটাই মানুষের আশীর্বাদে। এবারও চাই, মানুষের আশীর্বাদ যেন আমার সঙ্গে থাকে এবং মানুষের জন্য কাজ করতে পারি।'
অন্যদিকে রাজীব কুমার বলেন, মাদার টেরিসার একটি উক্তি মনে রেখেই তিনি নতুন দায়িত্ব নিতে চলেছেন, 'আমি জানি, ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না যা আমি পালন করতে পারব না।' বিধায়কদের সংখ্যার নিরিখে এই রাজ্যে রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত, আর একটি আসনে জয়ের সম্ভাবনা বিজেপির।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের