নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ও ধসে ক্ষতিগ্রস্ত। বুধবার বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করে দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
সূত্রের খবর, দার্জিলিংয়ের মিরিকসহ একাধিক জায়গায় ধসের ফলে বহু রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাহাড়জুড়ে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। ইতিমধ্যেই ১৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে, ৩০ হাজার মানুষকে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। দার্জিলিংয়ে ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আপাতত ৭৫০ জন দুর্গত আশ্রয় নিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, 'এই বিপর্যয়ে অন্তত ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, প্রাণ হারিয়েছেন ৩২ জন। কিন্তু কেন্দ্র এক পয়সাও দেয়নি।' তিনি আরও বলেন, 'আমাদের সরকার মানুষের পাশে থেকেছে, আমরা নিজেদের উদ্যোগেই ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করেছি।'
প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, '৭০ হাজার মানুষের প্রাণ গেছে কিন্তু কেন্দ্র কোনো টাকা দেয়নি। কেন্দ্র টাকা না দিলেও আমরা বসে নেই। রাজ্য সরকার নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে।' তিনি সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করেন, ' যদি কেউ সাহায্য করতে চান, তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র নামে চালু হওয়া ডিজাস্টার রিলিফ ফান্ডে অনুদান দিতে পারেন।'
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের