নিজস্ব প্রতিনিধি - নদীয়া - যুবসমাজকে মারণ নেশার হাত থেকে রক্ষা করতে ‘নেশা মুক্ত ভারত অভিযান’-নামে এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হল। সমাজকল্যাণ বিভাগ, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আপ্লুত মায়াপুরবাসী। এই আয়োজন ঘিরে এলাকায় সচেতনতার আবহ লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সকালে প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্রছাত্রীরা “নেশা নয়, সুস্থ জীবন চাই”, “মাদককে না বলুন”- স্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করে। পথসভায় তারা নেশার কারণে ব্যক্তি, পরিবার, সমাজে তার প্রভাব তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানায়।

পথসভায় অংশ নেন অভিভাবক, এলাকার সাধারণ মানুষ। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় ‘বসে আঁকো প্রতিযোগিতা’। প্রায় শতাধিক ছাত্রছাত্রী রং-তুলির মাধ্যমে মাদকের প্রভাব, একটি সুস্থ জীবনের কল্পিত ছবি ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, জাকির হোসেন মল্লিক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, 'মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। যেই বয়সে শিশুদের হাতে থাকার কথা বই-খাতা কিংবা রং-তুলি, সেই বয়সে অনেকের হাতে উঠে আসছে মারণ নেশার সামগ্রী। এ ধরনের সচেতনতাই আগামী প্রজন্মকে রক্ষা করবে। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের'।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের