নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাগদার মালিদা গ্রামে ঘটল এক অদ্ভুত ঘটনা। শেখ পরিবারের দুই বধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই স্বপ্নে জল ঢাললো পুলিশ। বর্তমানে পুলিশের জালে দুই বধূ।
সূত্রের খবর, বাগদার মালিদা গ্রামের শেখ পরিবারের দুই ছেলে কয়েক বছর আগে বিয়ে করেছিলেন, এবং তাঁদের সন্তানও রয়েছে। কিন্তু দুই বধূদের ঘরে আর মন কোথায়। জানা যায়, দুজনেরই সম্পর্ক ছিল পাড়ার ছেলে আরিফ মোল্লার সঙ্গে। আর সেই যুবকের সঙ্গে পালাতে গিয়েই ঘটল ঘটনা। পরিবারের কাছে থেকে পালানোর সময় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে শ্বশুর-শাশুড়ি এবং তিন কন্যা সন্তানকে বেহুঁশ করেছিলেন ওই দুই বধূ। পালানোর ক্ষেত্রে তাদের প্রেমিক আরিফ মোল্লার সাহায্য ছিল বলেও অভিযোগ।
এই প্রসঙ্গে, শেখ পরিবারের ছোট ছেলে আনিসুর শেখ বলেন, ' এর আগেও দুজন পালিয়ে গেছিল আরিফের সঙ্গে। কিন্তু বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু এবার যেই ঘটনা ঘটিয়েছে তাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
অপরদিকে, অভিযুক্ত আরিফও বিবাহিত ও সন্তান রয়েছে। ঘটনায় আরিফের স্ত্রীর দাবি, ' আমি আগেই জানতাম ওদের সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু এবার দুজনেক নিয়েই পালিয়েছে। তিনজনেরই দৃষ্টান্তমূলক শাস্তি হোক।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের