6a75a042b2839_Gallery_1786093435978
আগস্ট ০৭, ২০২৬ দুপুর ০২:৩৭ IST

এক বছরে রেকর্ড সিআরপিএফ জওয়ানের মৃত্যু, প্রকাশ্য রিপোর্টে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সিআরপিএফ জওয়ানদের আত্মহত্যা নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এল। একটি রিপোর্টে উঠে এসেছে গত কয়েক বছরের পরিসংখ্যান। বিষয়টি ঘিরে আধাসেনায় মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

প্রায় ৩.২৫ লক্ষ সদস্য নিয়ে গঠিত সিআরপিএফ। এটি দেশের অন্যতম বড় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর ৯৫ থেকে ৯৭ শতাংশ সদস্য মোতায়েন থাকেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে। তাঁরা সন্ত্রাসবাদ মোকাবিলা, জঙ্গি দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করেন। এমন বাহিনীতে আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ বেড়েছে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ২৬২ জন সিআরপিএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। তাঁদের মধ্যে ২০২ জন কর্তব্যরত অবস্থায় এই চরম সিদ্ধান্ত নেন। বাকিরা ছুটিতে থাকাকালীন আত্মহত্যা করেন। গত পাঁচ বছরে ২০২৫ সালেই সংখ্যাটি সবচেয়ে বেশি। ওই বছরে ৫৯ জন জওয়ান আত্মঘাতী হয়েছেন।

রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৫৭ জন জওয়ান আত্মহত্যা করেন। ২০২২ সালে সেই সংখ্যা ছিল ৪৩ জন। ২০২৩ সালে ফের বেড়ে হয় ৫৭ জন। ২০২৪ সালে সংখ্যাটি কমে দাঁড়ায় ৪৬-এ। এরপর ২০২৫ সালে তা বেড়ে হয় ৫৯। আত্মঘাতী জওয়ানদের মধ্যে ৮০ শতাংশের বেশি ছিলেন কনস্টেবল পদমর্যাদার।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ২৮১ জন সিআরপিএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। এর মধ্যে ২০২৬ সালে এখনও পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত ২৮১ জনের মধ্যে ২৩৭ জন ছিলেন নন গেজেটেড পদে কর্মরত। আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে একাধিক বিষয়। বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা। পাশাপাশি রয়েছে দায়িত্বের চাপ।

কঠোর নিয়মকানুনও জওয়ানদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তথ্য অনুযায়ী, আত্মঘাতী জওয়ানদের মধ্যে ১২৮ জন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ১১৮ জন নিজেদের অস্ত্র ব্যবহার করেন। এছাড়াও ১২ জন বিষ খেয়ে প্রাণ দেন। দু’টি ক্ষেত্রে ট্রেনে ঝাঁপ ও হাতের শিরা কেটে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে জওয়ানদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। কাউন্সেলিং এবং মানসিক সহায়তার ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। তবে প্রকাশিত রিপোর্টের পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়িয়েছে। দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মানসিক চাপ কমানো এখন বড় চ্যালেঞ্জ। আধিকারিকদের মতে, এই সমস্যা মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের