নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডি বনাম তৃণমূল মামলার শুনানিকে ঘিরে হাইকোর্টে শুক্রবার সৃষ্টি হল নজিরবিহীন বিশৃঙ্খলা। এজলাসে তুমুল হট্টগোলের জেরে চেয়ার ছেড়ে উঠে যেতে বাধ্য হলেন বিচারপতি শুভ্রা ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত মুলতুবি রাখা হয় মামলার শুনানি। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি মুলতুবি করে দেওয়া হয়।
হাইভোলটেজ মামলায় ইডির অভিযোগ, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন পুলিশ অতিসক্রিয় ছিল এবং কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার থেকে এই মামলার শুনানি শুরু হয়। মামলার গুরুত্বের কারণে এদিন আদালতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ তেরো বছর পর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও এজলাসে উপস্থিত ছিলেন। কিন্তু এজলাসে প্রবেশ ও বেরোনোকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করেন, 'এজলাস খালি করুন। কিছু শুনতে পারছি না। না হলে আমি উঠে যাচ্ছি।' তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সকলের উদ্দেশ্যে বলেন, ' আমার বন্ধু আইনজীবী, ইন্টার্ন সবাইকে অনুরোধ করছি এজলাস খালি করুন।'
তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং দীর্ঘ সময় পরেও ভিড় না কমায়, বিচারপতি চেয়ার ছেড়ে উঠে যান। পরে লিখিতভাবে জানানো হয়, এদিন আর শুনানি হবে না। আদালত চত্বরে সৃষ্ট এই অভূতপূর্ব বিশৃঙ্খলার জেরে ইডি বনাম তৃণমূল মামলার শুনানি আপাতত স্থগিত রইল। আগামী ১৪ জানুয়ারি একই দিনে ইডি ও তৃণমূল সংক্রান্ত মামলার শুনানি একসঙ্গে হবে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের