নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃতীয় দফা নারী নির্যাতনের ঘটনায় ফের কাঁপছে রাজ্য। একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়া এবার গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। মৃত্যুর মতো আতঙ্ক ছড়ানো এই ঘটনায় অভিযুক্ত কয়েক জনকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দ্বিতীয় বর্ষের ওই মেডিক্যাল ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কলেজের বাইরে এক পরিচিতের সঙ্গে বেরিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, একদল যুবক তাঁকে উত্ত্যক্ত করে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে নারকীয়ভাবে ধর্ষণ করে। ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন নারীর বয়ান নথিভুক্ত করা হয়েছে।অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় চরম চাঞ্চল্য। কলেজ চত্বর ও আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলগুলো। রবিবার দুপুরে বারাসাত থানার সামনে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তারা রাস্তায় বসে পুলিশের নীরবতা এবং মহিলাদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে চরম প্রতিবাদ জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব পোদ্দার অভিযোগ করেন , “এই রাজ্যে মহিলাদের সুরক্ষা আজ সম্পূর্ণ ভঙ্গুর। একের পর এক ধর্ষণ, নির্যাতনের পরও মুখ্যমন্ত্রী চুপ কেন?” রাজনৈতিক মহলে এই ঘটনার প্রতিক্রিয়া তীব্র।

শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির, সব জায়গাতেই আলোচনার কেন্দ্রে এই নারকীয় কাণ্ড। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে বারাসাত থানা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ চলতে থাকে স্লোগান, বিক্ষোভ ও রাস্তাজুড়ে ধর্না।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের