নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা -
দুর্গাপুর কাণ্ডের ঘটনায় এবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। একের পর এক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়ায় জেরবার রাজনৈতিক মহল। রবিবার বিকেলে দুর্গাপুর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে পৌঁছন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। ঘটনার শিকার মেডিক্যাল ছাত্রীর অবস্থা দেখতে ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্যই তাঁর এই সফর বলে জানান তিনি। কিন্তু সেই মুহূর্তে ঘটে যায় বিস্ময়কর ঘটনা অভিযোগ, পুলিশের বাধার মুখে পড়তে হয় লকেট চ্যাটার্জিকে।

সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট নির্দেশ ছিল, বাইরের কাউকে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই কারণ দেখিয়েই পুলিশ নেত্রীকে থামিয়ে দেয় গেটের সামনেই। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় তর্কাতর্কি ও স্লোগানবাজি। ক্রমে হাসপাতালের গেটের সামনে জড়ো হতে থাকেন বিজেপি কর্মীরা। গেটে তালা ঝুলে থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, হাসপাতালের জরুরি পরিষেবা এভাবে আটকে দেওয়া একেবারেই অমানবিক।

এরপরই বিজেপি নেত্রী ক্ষোভ উগরে বলেন, “এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আজ মুখ্যমন্ত্রী নিজে মহিলাদের রাতে বাইরে না বেরোতে বলছেন, এটা ভীষণ লজ্জার! পার্ক স্ট্রিটের ঘটনার সময়ও দোষ চাপানো হয়েছিল মহিলার চরিত্রের উপর, আজও একই মানসিকতা চলছে। যদি কোনও গর্ভবতী মহিলা মাঝরাতে অসুস্থ হন, তিনি কি তবে মুখ্যমন্ত্রীর অনুমতির অপেক্ষা করবেন?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “এইভাবে যদি হাসপাতালের জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়, আর কেউ যদি গুরুতর অবস্থায় মারা যান, তার দায় নেবে কে? মুখ্যমন্ত্রী কি তারও দায়িত্ব নেবেন?” বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন, মুখ্যমন্ত্রী জেনে শুনেই মহিলাদের স্বাধীনভাবে চলাচলে বাধা দিচ্ছেন। তারা বলেন, মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষকদের ‘রক্ষা করছেন’, তাই রাজ্যের মহিলারা আজ এতটা অসুরক্ষিত।
পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে, হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় রোধ করতেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী নেতাদের হাসপাতালে ঢুকতে দিচ্ছে না, যাতে ঘটনাটির প্রকৃত চিত্র জনসমক্ষে না আসে।
এই ঘটনায় রাজনৈতিক রেষারেষি চরমে। একদিকে মুখ্যমন্ত্রীর ‘রাতে মহিলারা বেরোবেন না’ মন্তব্যে উত্তাল রাজ্য, অন্যদিকে দুর্গাপুরে বিজেপি নেত্রীর বিক্ষোভে আরও একবার সামনে এল রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের