নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া নির্যাতনকাণ্ডে নতুন মোড়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গণধর্ষণ নয়, বরং ধর্ষক একজনই। নির্যাতিতার জবানবন্দি ও ঘটনার পুনর্নির্মাণের পর এই তথ্য প্রকাশ পেয়েছে।
সূত্রের খবর, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার নির্যাতিতার সহপাঠী এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তার ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আইকিউ সিটি হাসপাতালের পিছনে পরানগঞ্জ শ্মশান কালীমন্দির যাওয়ার রাস্তায়, জঙ্গলের ভিতর ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল–দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি (দুর্গাপুর) সুবীর রায় ও সিআই (এ) রণবীর বাগ।
ধৃত মালদহের বাসিন্দা ওয়াসেফ আলি। যুবক তদন্তে সহযোগিতা করলেও মাঝেমধ্যেই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নির্যাতিতার সহপাঠী যুবকই অভিযুক্তদের শনাক্ত করে এবং প্রথমে নির্যাতিতার শ্লীলতাহানির চেষ্টা করে। তবে নির্যাতিতা নিজেই ঘটনাটি আড়াল করার চেষ্টা করেছিলেন বলে জানান তদন্তকারীরা। পরবর্তীতে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় হাসপাতালেই। এরপরই সন্ধ্যার দিকে তার সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট হাতে এসেছে তদন্তকারীদের। এরপরেই পুলিশের পক্ষ থেকে নির্যাতিতার সহপাঠীর পোশাকও সংগ্রহ করা হয়। বুধবার গ্রেফতার সহপাঠীকে আদালতে পেশ করা হবে। এদিন মেডিক্যাল পরীক্ষার পর আদালতে তোলা হবে ধৃত সহপাঠীকে।
এছাড়াও, নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, নির্যাতিতার শরীরে মাত্র একজনেরই বীর্য পাওয়া গেছে। গণধর্ষণের অভিযোগ থেকে ঘটনার মোড় ঘুরে একক অভিযুক্তের দিকে যাওয়ায় প্রশ্ন উঠছে সহপাঠীর ভূমিকা নিয়ে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের