নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গোৎসবের ভিড় সামলাতে এবার আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিল জেলা ও পুলিশ প্রশাসন। প্যান্ডেল থেকে জনবহুল মোড়, রেলস্টেশন থেকে ব্যস্ত বাজার সব জায়গাতেই নজরদারি চলবে বহুস্তরীয়, যাতে প্রতিটি দর্শনার্থী নির্ভয়ে উৎসব উপভোগ করতে পারেন।

সূত্রের খবর, সোমবার রবীন্দ্রভবনে এক বিশেষ সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রায় ১,৭০০টিরও বেশি দুর্গাপুজো এই সরকারি অনুদান পাবে। বৈঠকে প্রশাসন ও পুলিশের শীর্ষকর্তারা জানান, প্রতিটি পুজো কমিটিকে প্যান্ডেলের প্রবেশ ও বেরোনোর পথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মহিলাদের নিরাপত্তা এ বছর বিশেষ গুরুত্ব পাচ্ছে। উইনারস টিমের সঙ্গে সাদা পোশাকের মহিলা পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দেবেন। উৎসবের দিনগুলোয় রেলস্টেশন ও জনবহুল প্যান্ডেলে বসানো হবে সিসি ক্যামেরা। যেসব জায়গায় অতিরিক্ত ভিড় হয়, সেখানে অটো ও টোটো চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে, প্রয়োজনে ‘নো-এন্ট্রি’ ঘোষণা করা হবে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবের ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদেরও বিশেষ ভূমিকা থাকবে। পাশাপাশি উদ্বোধন করা হয়েছে পুজো গাইড ম্যাপ, যাতে মণ্ডপের অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সহজে বোঝা যায়। প্রশাসনের আশা, এই একগুচ্ছ উদ্যোগে এবারের দুর্গোৎসব হবে আরও আনন্দময়, সুরক্ষিত এবং ঝামেলাহীন।

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের