নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর – বিজ্ঞান যতই উন্নত হোক না কেন , এখনও রক্ত তৈরির যন্ত্র বানানো সম্ভব হয়নি। তাই মানুষের জীবনে রক্তদানের গুরুত্ব অপরিসীম। সেই বার্তাই ছড়িয়ে দিল কাঁথি শহরের দক্ষিণ অঞ্চল দুর্গোৎসব কমিটি। বুধবার তাদের আয়োজনে উদ্বোধন হলো এক রক্তদান শিবিরের।

স্থানীয় সূত্রের খবর , পুজোর শুভ সূচনা একটা পবিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু করে দক্ষিণ অঞ্চল দুর্গোৎসব কমিটি। বুধবার তাদের আয়োজনে শিবিরের উদ্বোধন করে কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি রক্তদানের মহত্বের প্রসংশা করেন। তিনি এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তার পাশাপাশি দুর্গোৎসব শান্তিপূর্ণ আর সম্প্রীতির পরিবেশে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অরূপ রতন করন। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা আর রক্তদাতাদের সচেতনতা নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন কার্যকরী সভাপতিগণ। শিবিরে মোট ৬৯ জন রক্তদান করেন। যার মধ্যে ছিলেন ২৫ জন মহিলা। সংগ্রহিত রক্ত কাঁথি ব্লাড ব্যাঙ্কে প্রদান করা হয়। এই মহৎ উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক সাড়া।

কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানান, "গরমের সময় মানুষের শরীরে রক্তের বেশি দরকার হয়। থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে পশ্চিমবাংলার প্রায় ১৩ লক্ষ মানুষকে প্রতিদিন রক্ত দিতে হয়। আমাদের এলাকাতেও কম বেশি প্রতিদিন রক্তের দরকার পরে। পুজোর শুভ সূচনা একটা পবিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা শুরু করলো।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের