নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লেকটাউনে বসানো লিওনেল মেসির বিশাল মূর্তি ঘিরে নতুন বিতর্ক। দুলতে শুরু করা মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কায় তা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
গত বছরের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফরের সময় ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছিল প্রায় ৭০ ফুট উঁচু ওই মূর্তির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাঁর উদ্যোগেই তৈরি হয়েছিল এই স্থাপত্য। শিল্পী মন্টি পালের তত্ত্বাবধানে তৈরি হওয়া মূর্তিটি কয়েক মাসের মধ্যেই বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে জানা যায়, ভিত যথেষ্ট মজবুত না হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে।
সেই কারণেই মঙ্গলবার রাত থেকে মূর্তির চারপাশে দড়ি বেঁধে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মই লাগিয়ে মিস্ত্রিরা মূর্তি খোলার কাজ শুরু করেন। শিল্পী মন্টি পালের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরের অংশ অক্ষত রেখেই সরানো হবে মূর্তিটি। তবে বেসমেন্ট অংশ আপাতত থাকছে। কোথায় স্থানান্তর করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন ফুটবলারের মূর্তি এত অল্প সময়ের মধ্যে সরাতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের কাজ করা হয়েছিল, অথচ সেটা টেকেনি। এতে শুধু প্রশাসনের ব্যর্থতাই সামনে এল না, বাংলারও অসম্মান হল। তৃণমূল সরকার কাটমানির রাজনীতি করেছে বলেই এমন নিম্নমানের কাজ হয়েছে। মেসির মতো কিংবদন্তিকেও অসম্মান করা হল'।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের