নিজস্ব প্রতিনিধি , আগরতলা- দুই বছরের শিশু সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ আইসান বেগম। চার বছর আগে তার বিয়ে হয়েছিল ইউসুফ আলীর সঙ্গে, যিনি বর্তমানে কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে রয়েছেন। বিয়ের পর দাম্পত্য জীবন সুখেরই ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দম্পতির ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। তবে এমন ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর হাসপাতাল টিলা এলাকার। গত কয়েক দিন আগে আইসান বেগম দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। বুধবার তিনি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জানা যায়, তার মা নিজেই তাকে গাড়িতে তুলে দেন। কিন্তু এরপর থেকে আইসান বেগম ও তার সন্তান আর বাড়িতে পৌঁছাননি। মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও গৃহবধূর কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে উভয় পরিবারের সদস্যদের মধ্যে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সন্ধান না মেলায় অবশেষে বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

গৃহবধূর বোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান , যেন তার বোন ও বোনের পুত্রটিকে দ্রুত খুঁজে বের করা হয়। পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। পুলিশ তদন্ত শুরু করেছে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারের লক্ষ্যে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের