নিজস্ব প্রতিনিধি, দুবাই - ত্রিমুখী যুদ্ধ চলছে ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের। মধ্যপ্রাচ্যের বাতাসে শুধুই বারুদের গন্ধ। কালো ধোঁয়ায় ঢেকেছে পশ্চিম এশিয়ার আকাশ। কুয়েত, রিয়াধের পর দুবাইয়ে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাইয়ে মার্কিন দূতাবাসের চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে।
এর আগে সোমবার গভীর রতে আচমকাই তেহরান খালি করে দেওয়ার নির্দেশ দেয় ইজরায়েল। এর কয়েক ঘণ্টা পরই তেহরানের একাধিক এলাকায় বিকট শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের সদর দফতর, বেশ কয়েকটি সরকারি অফিসে আছড়ে পড়ে মিসাইল। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার পরেই একটি বিবৃতি দিয়ে ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরান জুড়ে কয়েক ডজন মিসাইল ছোঁড়া হয়েছে। কমপ্লেক্সের ভিতরের বেশ কয়েকটি অফিস সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ডিরেক্টর জেমান জেবেল্লি জানিয়েছেন, “হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সম্প্রচারের কাজেও কোনও ব্যাঘাত ঘটেনি।“
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের