নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে কোটি টাকার প্রতারণা। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত মহিম আলিকে। অভিযোগ , নিজেই ‘ব্যাঙ্ক অফ বরোদা’র নামে একটি ভুয়ো শাখা খুলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন তিনি।
সূত্রের খবর , দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর এলাকার পালপাড়িয়া গ্রামের এক যুবক মহিম আলি দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অফ বরোদার একটি ভুয়ো শাখা খুলে প্রতারণা করছিলেন। মহিম আলি এলাকার বাসিন্দা হওয়ায় অনেকেই তাকে বিশ্বাস করতেন। উপরন্তু , ‘রাষ্ট্রীয়’ ব্যাঙ্কের নাম দেখে অনেকেই নিশ্চিত ছিলেন যে তাদের টাকা নিরাপদ। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই প্রতারক যুবক লক্ষ লক্ষ টাকা তুলে নেন সাধারণ মানুষের কাছ থেকে। কারোর এফডি , কারোর সেভিংস , সব মিলিয়ে প্রতারণার অঙ্ক কয়েক কোটি টাকা ছাড়িয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি সামনে আসতেই , বেশ কিছু গ্রাহক তাদের জমা টাকার খোঁজ নিতে এসে বুঝতে পারেন যে শাখাটি আসলে ভুয়ো। শুরু হয় চাঞ্চল্য। এরপরই দত্তপুকুর থানায় একাধিক অভিযোগ জমা পড়ে যার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহিম আলিকে গ্রেফতার করে। স্থানীয়দের একাংশের অভিযোগ , এই প্রতারণার পিছনে এক প্রভাবশালী তৃণমূল নেতার মদত রয়েছে।
যদিও প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। বর্তমানে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বহু মানুষ এখন প্রশাসনের দ্বারস্থ। তাদের দাবি , অভিযুক্তের সঙ্গে যারা যুক্ত , তাদের সবাইকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এমনকি তাদের কষ্টের অর্থ ফেরত পাওয়া যায় , সেই ব্যবস্থাও করুক প্রশাসন।
ব্যাঙ্কটির বাড়ির মালিক এপ্রসঙ্গে জানান , ''পাড়ার ছেলে বলে বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম। প্রায় ৪০০০ গ্রাহক এখানে তাদের টাকা জমা রেখেছিলো। অনেকের ডিপোজিড ছিলো , অনেকের সোনার গয়না ছিলো সব চোট করে পালায় অভিযুক্ত মহিম আলী। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ গ্রেফতারও করেছেন অভিযুক্তকে। তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের