নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগমুহূর্তে রাজ্য রাজনীতিতে বাগযুদ্ধ চরমে। সেই আবহেই এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে ‘ঝাঁটাপেটা’ করার নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা সমালোচনার সুর চড়িয়েছে গেরুয়া শিবির।
বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। শুক্রবার বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, ' কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। কোনও কারণে সাধারণ মানুষের ওপর যদি তারা অবৈধ বা বেআইনিভাবে অত্যাচার করার চেষ্টা করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ ঝাঁটা নিয়ে তৈরি আছে এর মোকাবিলা করার জন্য।'
তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল আরও বলেন, 'কেন্দ্রীয় বাহিনী যদি অন্যায়ভাবে আমাদের গায়ে হাত দেয়, ঝাঁটাপেটা করবে। নির্বাচন ঘোষণার ২০-২২ দিন আগে যে পাঠাচ্ছে, তা থেকে একটা গভীর চক্রান্তের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। অন্যায়ভাবে আক্রমণ করলে,মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে।' এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা কটাক্ষের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ' আইনসভার একজন সদস্যের বক্তব্যের মান দেখে বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয়, এরা সবকিছুতেই চক্রান্ত খোঁজেন। ন্যায়-অন্যায় কোনটা সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস? এতদিন ধরে ওরা যে সাধারণ মানুষের থেকে ঝাঁটার বারি বা ঝাড়ুর বারি খাননি এটাই অনেক বড় ভাগ্য।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের