নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। পাহাড়ের রাস্তা ভেঙে গিয়েছে, বহু জায়গা জলমগ্ন। এই কঠিন পরিস্থিতিতে রাজ্য প্রশাসন ও রাজভবন দুই দিক থেকেই তৎপরতা শুরু হয়েছে। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছে যান দুর্গত এলাকায়, পরিস্থিতি পর্যালোচনা করে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন।
সূত্রের খবর , গত কয়েক দিনের প্রবল বর্ষণে দার্জিলিং, মিরিক, কালিম্পং-সহ পাহাড়ের একাধিক এলাকায় ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। বহু মানুষ গৃহহীন হয়েছেন, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাগডোগরা হয়ে দার্জিলিংয়ের ধস বিধ্বস্ত দুধিয়া এলাকায় পৌঁছন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, 'এখন দোষারোপের সময় নয়, রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করলেই মানুষকে রক্ষা করা সম্ভব।' দুর্গত এলাকার ত্রাণ ও পুনর্বাসন কার্য দ্রুততর করতে ইতিমধ্যেই রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’ এবং ‘র্যাপিড অ্যাকশন সেল’, যা ২৪ ঘণ্টা দুর্গতদের সাহায্যে নিয়োজিত থাকবে। রাজভবনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও ইমেলও প্রকাশ করা হয়েছে, যাতে দুর্গতরা সরাসরি সাহায্য চাইতে পারেন।
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের