নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভর সন্ধ্যায় ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা। ডোমকল থানার বাজিতপুরে নকল পুলিশ সেজে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বাজিতপুরের লালচাঁদ শেখ নামে ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় অপহরণ করা হয়। নকল পুলিশ সেজে কয়েকজন দুষ্কৃতী মিলে আচমকাই ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে অপহরণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অপহরণের পিছনে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়েছিল। তদন্তে দ্রুততায় পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি গাড়ি, যেগুলিতে নকল পুলিশ স্টিকার লাগানো ছিল।
তবে এই অপহরণের সবথেকে চাঞ্চল্যকর দিক হচ্ছে এই ঘটনার ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবীরের নেতৃত্বে এই অপহরণের ঘটনাটি ঘটে। হুমায়ুন কবির ডোমকলের প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের কাকার ছেলে। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি, পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে।
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের