নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সৌগত রায়ের পর এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রাজারহাট - নিউটাউন তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জী। ' দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না'- এমনই স্পষ্ট বার্তা দিলেন বিধায়ক তাপস চ্যাটার্জী। বিজয় সম্মিলনী মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু করেছে।
সূত্রের খবর, শনিবার রাজারহাট-নিউটাউনে বিজয় সম্মিলনীতে অংশ নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ' দলের ভিতরে মতবিরোধ থাকতেই পারে। সেটা পরিবারের মধ্যেও থাকে। কিন্ত কোনো ভদ্র পরিবার তাদের ঘরের অশান্তি বাইরে আনে না। একটা দলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে সেই দল কখনও এগোতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেটা প্রকাশ্যে আনা একেবারেই ঠিক নয়। আমি লোক দেখানো অনেক কাজই করতে পারি।' তার মতে, সংগঠনের শক্তি ধরে রাখতে হলে কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
তার এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ' প্রতিটি সাধুর একটা রাজনৈতিক অতীত আছে। তাপস চ্যাটার্জীরও একটা রাজনৈতিক অতীত আছে। যাদের পালা বদল করে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসে সেই সিপিএমেরই প্রতিনিধি ছিলেন তাপস চট্টোপাধ্যায়। তৃণমূলের নীচের স্তরের থেকে ওপরের স্তরের অনেক নেতা আছেন যাদের একটা সময় তৃণমূল সিপিএমের হার্মাদ বলতো।'
শমীক ভট্টাচার্য আরও বলেন, ' তাপস চ্যাটার্জী খুব ভালো করে জানেন ওনার দমদম বিধানসভায় কি ভাবে ভোট হয়। তাই মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য এই ধরনের মন্তব্য করতে হয়। আর এই ধরনের মন্তব্য প্রত্যাশিত।'
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের