নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পুলিশ মানেই সাধারণ মানুষের চোখে অনেক সময় কঠোরতা, শাসন আর আইন রক্ষার কঠিন দায়িত্ব। কিন্তু প্রয়োজনে যে পুলিশেরাও সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তা বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। সম্প্রতি নদীয়ার কৃষ্ণনগরে ঘটল এমনই এক নজিরবিহীন ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কোর্ট থেকে কাজ সেরে নদিয়ায় ফিরছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার। রাত প্রায় ন’টা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে চোখে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ি ধাক্কা দেয় একটি টোটোকে। ওই টোটোতে ছিলেন চালকসহ সাতজন যাত্রী, যার মধ্যে তিনজন শিশু। আকস্মিক ধাক্কায় সকলেই গুরুতর জখম হন।

পরিস্থিতি দেখে কোনো মুহূর্ত দেরি না করে নিজের গাড়ি থামিয়ে নামেন ডিএসপি সঞ্জয় কুমার। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নিজের অফিসিয়াল গাড়িতেই নিয়ে যান কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে সবাই চিকিৎসাধীন।এদিকে, ঘটনার পর পরই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, আহতরা সকলেই কৃষ্ণনগরের বাসিন্দা।

ঘটনার পর ডিএসপি সঞ্জয় কুমার জানান, “আমি মুর্শিদাবাদ থেকে সাক্ষী দিয়ে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটতে দেখি। টোটোয় থাকা ৭ জনের মধ্যে ৩ টি শিশু ছিলো। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাই আর দেরি না করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়াই আমার প্রথম কাজ মনে হয়েছে। এরপর ঘাতক গাড়িটিতে আটক করে কৃষ্ণনগর থানার দ্বিতীয় অফিসার সুমন বিশ্বাসের হাতে তুলে দিয়েছি। উনি বর্তমানে কেসটির তত্ত্বাবধানে রয়েছেন।”
পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। সকলের মত, শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানবিক দায়িত্ববোধের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের