নিজস্ব প্রতিনিধি , মালদহ - নভেম্বর মাসের শেষে শীত পড়তেই বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। কিছু দিন আগে পর্যন্তও ডিমের দাম ছিল ৫ টাকা , কিন্তু হঠাৎ করেই তা বেড়ে হয়েছে ৮ টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা ভবিষ্যতে ডিমের দাম বেড়ে হবে ১২-১৩ টাকা। এই পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রীদের মুখে উঠছে না মিড ডে মিলের খাবার। ঘটনার জেরে ICDS দফতরে বিক্ষোভ করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

স্থানীয় সূত্রের খবর , শনিবার বিকেল নাগাদ মানিচক ব্লকের ICDS দফতরে বিক্ষোভ করে ডেপুটশন জমা দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ বাজারে ডিমের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় তাদের নিয়মিত খাবার সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে মিড ডে মিলে খাবারে ডিম দেওয়া হবে না। শুধু তাই নয় শিশুদের প্রতি প্লেটে তারা ২৩ টাকা করে মূল্য ধরে ,ফলে শিশুদের জন্য চাল,মশলা কিনতেই সেই অর্থ চলে যায়।

গোটা বিষয় নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সিমলা বসাক জানিয়েছেন, "আমাদের বিশেষ দাবি যে সরকার ডিমের দাম দিচ্ছে সাড়ে ৬ টাকা, কিন্তু বাইরে সেই ডিম কেনার সময় ৮ টাকা থেকে সাড়ে ৮ টাকা পড়ে যাচ্ছে। এই কারণে আমরা নাজেহাল হয়ে পড়েছি। ৩ মাস ধরে আমাদের সঠিক বিল দেওয়া হয় না। বাজারে ডিমের দাম এত বেড়ে যাওয়ায় আগামী ডিসেম্বর থেকে আমরা ডিম দেওয়া বন্ধ করে দেব। আমাদের জ্বালানির জন্য ২৩ টাকা দেওয়া হয় তার মধ্যেই আমাদের হলুদ সহ অনান্য মশলা কিনতে হয়। তাই আমাদের একটাই দাবি সঠিক খরচ দেওয়া হলে আমরা সকল কর্মীরা খুব উপকৃত হব।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের