নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক পরিকাঠামোকে ঢেলে সাজানোর বার্তা দিয়েছে নতুন রাজ্য সরকার। এবার সেই পথে আরও এক বড় পদক্ষেপ কলকাতা পুলিশের আধুনিকীকরণ। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ধাঁচে শহরের পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলতে উদ্যোগ নিল লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার নির্দেশে গঠন করা হয়েছে বিশেষ কমিটি।
লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের বর্তমান সরঞ্জাম ও পরিকাঠামো পর্যালোচনা করতেই পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার তথা আইপিএস অফিসার নীলাঞ্জন বিশ্বাস। কমিটিতে আরও রয়েছেন সশস্ত্র বাহিনীর ছ’নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস-সহ একাধিক আধিকারিক।
কমিটির মূল দায়িত্ব, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের হাতে থাকা সরঞ্জামের মান ও পরিমাণ খতিয়ে দেখা। লাঠি, ঢাল, হেলমেট, বডি আর্মার, আগ্নেয়াস্ত্র, রাবার বুলেট, কাঁদানে গ্যাস থেকে শুরু করে জলকামান সবকিছুর বর্তমান মজুত এবং কার্যকারিতা পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত আধুনিক সরঞ্জামের সঙ্গে তুলনা করে কোথায় ঘাটতি রয়েছে, তাও চিহ্নিত করবে এই কমিটি।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে কলকাতা পুলিশের জন্য নতুন সরঞ্জাম কেনা, প্রশিক্ষণ পদ্ধতির বদল এবং বাহিনীর কাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক মহলের মতে, পালাবদলের পর রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কড়া ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের