নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজিটাল জনগণনার স্ব-শুমারি (Self-Enumeration) পর্বে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ। মাত্র ১৫ দিনের মধ্যেই রাজ্যে ৫৩ লক্ষের বেশি পরিবার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। দেশের অন্যান্য রাজ্য থেকে পাওয়া পরিসংখ্যানের তুলনায় বাংলার অবস্থান এখন সবচেয়ে ওপরে। ১৫ ই অগস্ট পর্যন্ত পাওয়া পরিসংখ্যানেই বাংলার এই সাফল্যের ছবি স্পষ্ট হয়েছে।
১ লা অগস্ট থেকে শুরু হয়েছে অনলাইনে স্ব-শুমারির প্রক্রিয়া। ১৫ ই অগস্ট পর্যন্ত রাজ্যে ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার এতে অংশ নিয়েছে। এর মধ্যে প্রায় ৪৯ লক্ষ ৮৬ হাজার পরিবার নিজেদের তথ্য জমা দেওয়ার কাজ শেষ করেছে। আরও ৩ লক্ষ ২৭ হাজারের বেশি পরিবারের তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে।
রাজ্যের ২৩টি জেলায় এই কাজ চালানো হয়েছে। পাওয়া হিসাব অনুযায়ী মালদহ সহ উত্তর ২৪ পরগনায় স্ব-শুমারিতে মানুষের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। প্রশাসনের প্রচার কর্মসূচি থেকে শুরু করে সংবাদমাধ্যমে লাগাতার সচেতনতা তৈরির ফলেই এমন সাড়া মিলেছে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের অংশগ্রহণও বেড়েছে।
প্রথম ১৫ দিন অনলাইনে স্ব-শুমারির সুযোগ দেওয়া হয়েছিল। ১৬ ই আগস্ট থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীদের মাধ্যমে তথ্য সংগ্রহের পরবর্তী ধাপ। এই পর্ব চলবে ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয় জনগণনার দ্বিতীয় পর্যায়ের মূল কাজ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাদ দিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের