নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিএ নিয়ে রাজ্য - কেন্দ্র বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। আর এবার ফের একবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালত সেই আর্জি মঞ্জুর করেছে।
সূত্রের খবর, ডিএ সংক্রান্ত মামলায় পূর্বেই শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। তার জন্য ছয় সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছিল আদালত। কিন্ত সেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান করতে পারেনি রাজ্য। বরং আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনকে কেন্দ্র করে গত ৪ থেকে ৭ আগস্ট প্রতিদিন শুনানি হয়েছিল বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে। ১২ আগস্টও শুনানি পিছিয়েছিল, কারণ আইনজীবী কপিল সিব্বল সে দিন অন্য একটি মামলায় ব্যস্ত ছিলেন।
ডিএ মামলার সূত্রপাত কলকাতা হাই কোর্টের রায় থেকে। ২০২২ সালে হাই কোর্ট জানিয়েছিল, ডিএ সরকারি কর্মীদের অধিকার এবং কেন্দ্রীয় কর্মীদের হারে রাজ্য কর্মীরাও পাওয়ার যোগ্য। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এ নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যকে আংশিক অর্থাৎ ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয়।
এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, তারা আদালতের কাছে ১০ সেপ্টেম্বরের পর শুনানি করার আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট তাতে সায় দিয়েছে। তবে ডিএ মামলার নতুন শুনানির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের