নিজস্ব প্রতিনিধি , হুগলী - অতি প্রাচীন শিল্পের মধ্যে তাঁত শিল্প অন্যতম। এই শিল্পের ওপর ভর করেই চলত প্রায় কয়েক হাজার পরিবার। জেলায় জেলায় এই শিল্পের চল ছিল প্রচুর। তবে এখন তাঁত শিল্পের অবস্থা ভীষণই খারাপ। হুগলীতে প্রায় ১২০০-১৫০০ পরিবার আগে এই শিল্পের সঙ্গে যুক্ত ছিল। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০-১২০ পরিবার। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
তাঁত শিল্পের এখন মন্দা বাজার। শ্রমিক নেই বললেই চলে। ফলে যারা এখন যুক্ত তাদের নিত্যদিন অতিরিক্ত কাজ করতে হচ্ছে। নতুন করে এই পেশায় আর কেউই আসতে চাইছেনা। ফলে পুরোনো বয়স্ক কর্মীদের ওপর অনেকাংশেই চাপ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে তাঁত শিল্পের অবস্থা ভীষণই শোচনীয়। সিঙ্গুর , বেগমপুর, ধানিয়াখালীর মত জায়গায় তাঁতশিল্পের এই শোচনীয় অবস্থায় ভীষণই চিন্তায় কর্মচারীরা।
এক বৃদ্ধা তাঁত শিল্পী জানিয়েছেন , "এই শিল্পের কাজ এখন নেই বললেই চলে। নতুন করে তো যোগদান করছেইনা। উল্টে ছেড়ে চলে যাচ্ছে। আসলে টাকাটাই আসল। তবে আমরা মা ঠাকুমার আমল থেকে এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। শুরুর দিকে তো সপ্তাহে ৩ টে কি খুব বেশি হলে ৪ টে তাঁত বুনলে তবে গিয়ে ১৫০-২০০ টাকা মত পেতাম। আসলে পয়সার জন্যই অনেকে চলে যাচ্ছে। তবে এই শিল্পকে ধ্বংস হতে দিলে চলবেনা। এখন অনেকেই মেশিনে কাজ করে। আমাদের ওপর বিশেষ করে চাপ সৃষ্টি হচ্ছে। তবে সরকারকে এগিয়ে আসতেই হবে। অনেক আগে থেকেই এগিয়ে আসা উচিত ছিল। এখন যদিও কোনো সুরাহা হবে কিনা জানিনা।"

বিজেপি নেতা জানিয়েছেন , "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরে এসে জানিয়েছিলেন তাঁত শিল্পের উন্নতি হবে। আসলে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই তাঁত শিল্পের এখন শোচনীয় অবস্থা। যথাযথ কর্মী নেই , তেমন মজুরি নেই। আসলে কেন্দ্র সরকার তাঁত শিল্পের জন্য সর্বদা ভাবে। ধনীয়াখালী , সিঙ্গুর , বেগমপুর তার মধ্যে উল্লেখ্যযোগ্য।"
বিজেপি নেতা রাজ্য সরকারকে তুলধনা করে আরও বলেন , "কেন্দ্র সরকার তাঁত শিল্পের জন্য ২৫ হাজার টাকা করে দেয়। তাঁত বোনার ঘরের জন্যও এককালীন টাকা পাঠানো হয়। তবে রাজ্য সরকারের হাত থেকে যেই তাঁত এসে পৌঁছায় সেগুলো বোনার মত নয়। ছিঁড়ে যায়। রাজ্য সরকারই সমস্ত টাকা খেয়ে নিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি তাঁত শিল্প নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁত শিল্পের উন্নতির জন্য বিস্তর চেষ্টা চালাচ্ছে।"8
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের