নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওয়াকফ আইন বাতিলের দাবিতে ISF-এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ধর্মতলায় পুলিশি বাধায় কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ পুলিশ গতকাল আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার করে। আজ ব্যাঙ্কশাল আদালতে প্রত্যেকের বিরুদ্ধে মামলার শুনানি ঘোষণা করা হয়।
সূত্রের খবর, গতকাল SIR ও সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে নামে আইএসএফ কর্মী সমর্থকেরা। সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন ভাঙ্গর বিধায়ক ও ISF নেতা নওশাদ সিদ্দিকি। আর এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠে রাজপথ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে আইএসএফ কর্মীদের। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ মোট ৯৫ জন কর্মী সমর্থককে। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা প্রয়োগ করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। কিন্তু তাদের কোর্টে পেশ করার আগেই সকাল থেকে আদালত চত্বরে ভিড় জমাতে থাকেন ISF কর্মী-সমর্থকেরা। স্লোগান, বিক্ষোভে উত্তেজনা ছড়ায় ব্যাঙ্কশাল কোর্টের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোর্ট চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। ব্যারিকেড ও গার্ডরেল বসিয়ে প্রবেশে কড়াকড়ি করা হয়। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পরিস্থিতি শান্ত রাখার আবেদন করা হয়।
অবশেষে শুনানিতে আদালত ব্যক্তিগত বন্ডে, কোনও শর্ত ছাড়াই নওশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থকদের জামিন মঞ্জুর করা হয়। গতকালের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ৮৪ জনের বিরুদ্ধে ও বউবাজার থানায় ১১ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।
গোটা ঘটনা প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ' গতকালের যে ঘটনায় নওশাদদের গ্রেফতার করা হয়েছে সেটা সর্ম্পূণ ভাবে অযাচিত গ্রেফতার। রাজ্য সরকার কোনো গণতান্ত্রিক আন্দোলন চাইছে না। সরকার তাই এদের আটকানোর চেষ্টা করছে। প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার আছে। কিন্তু রাজ্য সরকার সেটা চাইছে না।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের