নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে বেআইনিভাবে পরিমাণের চেয়ে বেশি নেওয়ায় বিক্ষোভ দেখালেন কৃষকেরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভগবানপুর ২ নম্বর ব্লকে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , ভগবতীপুর এলাকায় শীতের মরশুমে আমন ধান ঘরে তুলেছে চাষীরা। সেই ধান বিক্রি করতে গিয়েই হয় বিপত্তি। অভিযোগ খোদ সরকারি ধান বিক্রয় কেন্দ্রেই বস্তা পিছু ৪-৫ কেজি ধান বেশি নিচ্ছে রাইস মিলের মালিক। প্রতিবাদ জানাতে গেলে ধান কিনতে অস্বীকার করে কর্তৃপক্ষ। পরে ক্ষুব্ধ হয়ে এই পথ বেছে নেন কৃষকেরা।

স্থানীয় কৃষক মিঠুন জানা জানান, 'সরকারের স্পষ্ট নিয়ম রয়েছে নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী ধান নেওয়ার। তাহলে বেশি কেন দেব। পরিশ্রম করে চাষ করার পর নিজের ক্ষতি বহন করতে হবে-এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়'।
বাজারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসিত কর্মকার জানান, 'নিয়ম অনুযায়ী অতিরিক্ত ধান নেওয়া যায় না। তবে অনেক সময় গুণমানের ওপর নির্ভর করে কিছুটা পার্থক্য হয়। কিছু শ্রমিক এই ব্যাপারে রাজি ছিলেন, আবার অনেকে ছিলেন না-সেই থেকেই অসন্তোষ'।
অন্যদিকে রাইস মিলের মালিক বিভীষণ বেরা বলেন, 'বেআইনিভাবে কিছুই করিনি। অনেক সময় সব চাষীর পক্ষে ধান সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হয় না। তাই ভালো শস্য না নিলে, তুলনামূলক নিম্নমানের উৎপাদনও জমা পড়ে না। তাই সকলের কাছ থেকেই সমান সংগ্রহ করতে হয়'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের