নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ঋণের দায়ে চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক দম্পতি। পেশায় রুপোর অলংকার ব্যবসায়ী খোকন সন্ন্যাসী আর তাঁর স্ত্রী অলকা সন্ন্যাসী নিজেদের আর্থিক দুরবস্থার কারণে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , খোকন সন্যাসী দীর্ঘ ২০ বছর ধরে রুপোর গয়নার ব্যবসা চালাচ্ছেন। নিজ হাতে অলংকার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেই সংসার চলছিল। কিন্তু গত কয়েক বছর ধরে ব্যবসায় একের পর এক ক্ষতির ফলে প্রায় এক কোটি টাকার দেনায় জড়িয়ে পড়েন তিনি। পাওনাদারদের অবিরাম চাপ আর হুমকির মুখে পড়ে এতটাই ভেঙে পড়েন যে , আত্মহত্যার কথাও মাথায় আসে তাঁদের। তবে নয় বছরের একমাত্র কন্যার কথা ভেবে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।
খোকন সন্ন্যাসী জানান , ২০ বছর ধরে এই পেশায় আছি। বাজারে থেকে বিভিন্ন রুপোর মাল কিনে মানুষের কাছ থেকে নিয়ে মার্কেটে দিয়েছি। নানানভাবে লস খেতে খেতে আজ প্রায় এক কোটি টাকার দেন হয়ে গেছে। এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি কেউ আমাকে আর নতুন করে মালও দিচ্ছে না আর বিভিন্ন লোক এসে ধমক দিয়ে যায়। তাই আমি আর আমার স্ত্রী ঠিক করেছি আমরা আমাদের কিডনি বিক্রি করে দেনা শোধ করব।
নদীয়ার রানাঘাট ২ , বিডিও শুভজিৎ জানা বলেন , এক দম্পতি আমার কাছে এসেছিল। ব্যবসা করতে গিয়ে দেনায় পড়েছে। তাই হয়তো প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তবে এইভাবে কিডনি বিক্রি করা অবৈধ। সরকারিভাবে সাহায্যের দরজা খোলা রয়েছে। প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠী কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের