নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। দীর্ঘ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর প্রকাশিত এই তালিকায় থাকছে খসড়া তালিকাভুক্ত ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম। নজরে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত ৬০ লক্ষ ভোটারের নাম।
কমিশন সূত্রে জানা গেছে, যাদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নামের পাশে থাকবে ‘অ্যাডজুডিকেটেড’। বিচারকদের যাচাই প্রক্রিয়া শেষ হলে অতিরিক্ত তালিকা প্রকাশ করে তাদের নাম চূড়ান্তভাবে যুক্ত করা হবে। অন্যদিকে, ইতিমধ্যেই ৬ লক্ষের বেশি অবৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে জানিয়েছে কমিশন। চূড়ান্ত তালিকা অনলাইনে দেখা যাবে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in , রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে। সেখানে নাম বা এপিক নম্বর দিলেই জানা যাবে সংশ্লিষ্ট তথ্য। জেলার ভিত্তিতেও জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে একই ব্যবস্থা রাখা হয়েছে।
যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তারা জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও দফতর বা নির্দিষ্ট ডিইও অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। এখনই বুথে তালিকা টাঙানো হচ্ছে না, কারণ ছাপানোর কাজ চলছে। পরে তা বিএলওদের মাধ্যমে বুথে পৌঁছবে। রাজনৈতিক দলগুলিকেও পেন ড্রাইভে তালিকার সফট কপি দেওয়া হবে।
তিনটি পৃথক শ্রেণিতে ৬০ লক্ষের বেশি নাম চিহ্নিত থাকবে, সেগুলি হল - ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ ও ‘অ্যাডজুডিকেটেড’। ৭ কোটি ৮ লক্ষের মধ্যে নিষ্পত্তি বাকি ৬০ লক্ষের। বাকি ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই অবৈধ ভোটার রয়েছে ৬ লক্ষেরও বেশি। তাদের নাম বাদ যাচ্ছে। ভোটের আগে এই চূড়ান্ত তালিকাই নির্ধারণ করবে কারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
২৫০০ লোক নিয়ে সভা করার অনুমতি দিল হাইকোর্ট
মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের হাত ধরলেন মদন মিত্র
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...