নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে ছড়ালো উত্তেজনা। দীঘা রাজ্য হাসপাতালে প্রসূতি বিভাগের বাইরে ঘটনাটিকে কেন্দ্র করে চরম বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। নার্স সহ সমগ্র চিকিৎসা বিভাগকে দায়ী করেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
হাসপাতাল সূত্রের খবর , গত মঙ্গলবার রামনগর থানার কঙ্কনেশ্বর গ্রামের বাসিন্দা রনজিত সেনাপতির স্ত্রী দেবী দলাই সেনাপতি চিকিৎসক বাসুদেব মান্নার অধীনে প্রসূতি বিভাগে ভর্তি হয়। শনিবার সকাল দশটা নাগাদ চিকিৎসক ইপিকা ঘোড়াইয়ের অধীনে স্বাভাবিক বাচ্চার প্রসব হয়। কিন্তু চিকিৎসক জানিয়েছেন দেবী দলাই মৃত বাচ্চা প্রসব করেন। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দীঘা হাসপাতাল এলাকায়।
রোগীর পরিবারের দাবী ," হাসপাতালের চিকিৎসক সহ নার্স সদ্যোজাতর মৃত্যুর জন্য দায়ী। বাচ্চা প্রসবের সময় সঠিকভাবে গুরুত্ব দেয়নি চিকিৎসক। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।"
দীঘা রাজ্য সদর হাসপাতালে সুপার সন্দীপ বাগ জানান ," আমি রিপোর্টে দেখেছি বাচ্চা গলায় নাড়ী জড়িয়ে যাওয়ার জন্য তার মৃত্যু হয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ময়নাতদন্তের, রিপোর্ট দেখে সঠিক কারণ বোঝা যাবে। সেইমত আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের