নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পারিবারিক অশান্তি চরমে পৌঁছে ঘটলো রক্তাক্ত হামলা। দায়ের আঘাতে গুরুতর জখম হলেন এক মা ও তার মেয়ে। এলাকাবাসীর মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার নাগর এলাকায়। বছর কুড়ি আগে নাগরের বাসিন্দা অভয় বর্মন অন্যত্র বিয়ে করে সংসার পাতেন। মাঝেমধ্যেই তিনি ফিরে আসতেন প্রথম স্ত্রী মাধবী বর্মনের বাড়িতে। অশান্তি করতেন স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে। বৃহস্পতিবার রাতে সেই অশান্তি প্রাণঘাতী রূপ নেয়।

জানা গেছে, পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে অশান্তি বাধে অভয় বর্মনের সঙ্গে তার স্ত্রী ও মেয়ের। রাগের মাথায় প্রথমে নিজের মেয়েকে ধারালো দায় দিয়ে কোপ মারে অভয়। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন মা মাধবী বর্মন। তখন তাকেও গলায় দায়ের কোপ মারে অভিযুক্ত অভয়। ঘটনাস্থলেই চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা।

রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অভয় বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি থেকে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আহত মেয়ে সুজাতা বর্মন জানায়, ছোট অবস্থাতেই তাদের ফেলে তার বাবা অনত্র (আসাম) বিয়ে করেন। এরপর তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখেননি।

মাকে নিয়ে দুই বোন থাকতেন তারা। হঠাৎই ওইদিন বাড়ি এসে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর হাতাহাতিতে পৌঁছলে মেয়েকে বাঁচাতে এসে মা মাধবী দেবীর গলায় দায়ের কোপ মারেন তার বাবা। বাবার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের