নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকালে ১৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের পাশাপাশি একাধিক কেন্দ্রে নতুন মুখ এনেছে গেরুয়া শিবির।
নতুন তালিকায় কয়েকটি চমকও রয়েছে। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। অন্যদিকে চৌরঙ্গী কেন্দ্রে টিকিট পেয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক। এই তালিকায় আরও যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন আশুতোষ বর্মা(সিতাই) , গিরিজা শঙ্কর রায় (নাটাবাড়ি), উত্তম কুমার বনিক (মগরাহাট পূর্ব), দেবাংশু পান্ডা (ফলতা), দেবাশিস ধর (সোনারপুর উত্তর), শ্যামল হাতী (হাওড়া দক্ষিণ), রঞ্জন কুমার পাল (পাঁচলা), ডঃ পীযূষ কান্তি দাস (চণ্ডীপুর), প্রদীপ লোধা (গড়বেতা), মানব গুহ (মেমারি) এবং অরিজিত রায় (বারাবনি)।
তালিকায় নাটাবাড়ি কেন্দ্রে বিদায়ী বিধায়ক মিহির গোস্বামীকে বাদ দেওয়া হয়েছে। ১৩টি আসনে প্রার্থী ঘোষণা হলেও এখনও ৬টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করা বাকি রয়েছে। সেই নামগুলি নিয়েই বিজেপির অন্দরে জোর চর্চা চলছে। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ না করা পর্যন্ত রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের