নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন Mamata Banerjee। শনিবার লাইভ বক্তব্যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। EVM ও ফরেনসিক রিপোর্ট প্রকাশের দাবি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা, দেশের অর্থনীতি এবং রাজনৈতিক উদ্দেশ্য,একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই EVM প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনাদের যদি সাহস থাকে তাহলে ফরেনসিক রিপোর্ট করুন, EVM মেশিন আমরা চাই, EVM রিপোর্টও চাই।” এরপরই নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নাম উল্লেখ করে এক আধিকারিককে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “মি. ভিলেন কুমার, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কি বিজেপিকে জেতানোর জন্য অনেক বড় বাঘ হয়ে গেছেন?” একইসঙ্গে তাঁর মন্তব্য, “ওপরওয়ালা আছেন, তিনি সবকিছু দেখছেন।”
এদিন নিরাপত্তা ইস্যুতেও সরব হন তিনি। অভিযোগ করেন, “আপনারা আমার বাড়ির সামনেও জুলুম করেছেন, সব নিরাপত্তা তুলে দিয়েছেন।” পাশাপাশি দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “দিল্লিতে যখন দুর্ঘটনা ঘটে তখন নিরাপত্তা দিতে পারেন না, কিন্তু বিজেপিকে পাহারা দেওয়ার জন্য ১০০ কেন্দ্রীয় বাহিনী রয়েছে।”
কেন্দ্রকে নিশানা করে তিনি আরও বলেন, “আপনারা মানুষের জন্য কাজ করছেন না, বরং শত্রুতা করছেন।” পাশাপাশি তাঁর কড়া হুঁশিয়ারি, “প্রয়োজনে আপনাদের মুখোশ খোলার জন্য আমরা যেখানে যেতে হয় যাব, আমরা প্রস্তুত আছি।”
সবশেষে তাঁর “চোরের মা জোরসে বোলে (Mother of thieves speaks the loudest)” মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। লাইভের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতি সরগরম।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের