নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। অভিযোগপত্রে উঠে এসেছে পরিকল্পিত খুনের ছক, ভাড়াটে খুনি নিয়োগ এবং একাধিক অভিযুক্তের ভূমিকার বিস্তারিত তথ্য। তবে হত্যার নেপথ্যের মূল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার আদালতে পেশ করা সিবিআইয়ের চার্জশিটে মোট ১১ জনের নাম রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হওয়া বিজেপির দুই কর্মীই ভাড়াটে খুনিদের মাধ্যমে চন্দ্রনাথ রথকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন। শুধু খুনের বরাতই নয়, ভাড়াটে খুনিদের পারিশ্রমিকের ব্যবস্থাও তারাই করেছিলেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথকে হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর থেকেই। নানা কারণে সেই পরিকল্পনার সময়সূচি একাধিকবার বদলালেও শেষ পর্যন্ত গত ৬ মে তার বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে।
এই মামলায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ। এছাড়াও, খুনের বরাতের সঙ্গে যুক্ত বলে অভিযোগ থাকা তিন মিডলম্যানকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যদিও এখনও একজন অভিযুক্ত পলাতক এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে, কী কারণে চন্দ্রনাথ রথকে টার্গেট করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরও খুঁজছে তদন্তকারীরা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের