নিজস্ব প্রতিনিধি, হুগলী - বাংলার মাটির গন্ধ, ভাষার গৌরব আর গ্রামীণ সৌন্দর্যকে সামনে রেখেই এ বছরের দুর্গোৎসবে এক অনন্য উদাহরণ তৈরি করেছে চণ্ডীতলা নবজাগরণ সংঘ। ২৬ তম বর্ষের এই পূজোয় থিম “বাংলা আমার প্রাণ”, যা শুধু একটি শিল্পকর্ম নয়, এক গভীর বার্তা। বাংলার ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানোর আহ্বান।
সূত্রের খবর , মণ্ডপে পা রাখলেই যেন চোখে পড়ে এক টুকরো গ্রামবাংলা। বাঁশ, খর, কুলো, হাতপাখা, ধানের ছড়া, এমনকি বাংলা বর্ণমালার শৈল্পিক অক্ষর। সব মিলিয়ে যেন মাটির ঘ্রাণে ভরা এক অনবদ্য আয়োজন। পুরো প্যান্ডেল সাজানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ থেকে নেওয়া দৃশ্যাবলীতে। দেওয়ালে আঁকা ছবি যেন ছোটদের সেই প্রথম পাঠশালার গল্পকে নতুন করে জীবন্ত করে তুলেছে। বাংলার জীববৈচিত্র্য থেকে গ্রামীণ জীবনযাপন, প্রতিটি খুঁটিনাটিতেই শিল্পীদের নিপুণ হাতে ফুটে উঠেছে বাংলার আত্মা।
সবচেয়ে বড় আকর্ষণ দুর্গা প্রতিমা। এখানে দেবী সেজেছেন গ্রামবাংলার বধূর রূপে। লালপাড় শাড়ি, সাদামাটা শৌখিনতা আর মাটির গন্ধে ভরা প্রতিমা যেন মনে করিয়ে দেয় বাংলার চিরন্তন নারীশক্তির কথা।পরিবেশ রক্ষার বার্তাতেও নজির গড়েছে নবজাগরণ সংঘ। পুরো মণ্ডপই গড়ে উঠেছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে।কোনো ক্ষতিকারক বস্তু ব্যবহার হয়নি। সবকিছু তৈরি হয়েছে প্রাকৃতিক উপাদানে, যাতে প্রকৃতির ক্ষতি না হয়, সেই দিকেও বিশেষ যত্ন নিয়েছেন আয়োজকেরা।

মূলত, সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে বাংলাভাষা ও বাঙালি সংস্কৃতিকে নিয়ে যে অকল্পনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেই এই থিমের তাৎপর্য গভীর। নবজাগরণ সংঘ যেন একপ্রকার প্রতিবাদকে শিল্পের মাধ্যমে মণ্ডপে এনে তুলেছে, “বাংলা আমার প্রাণ” আসলে সেই আত্মমর্যাদারই প্রতীক।
ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে চণ্ডীতলা নবজাগরণ সংঘের এই উদ্যোগ। বিশেষ করে বিশ্ব বাংলা শারদ সম্মানের মতো বড় মাপের পুরস্কারের তালিকায় এর নাম উঠে এসেছে। আয়োজকরা আশাবাদী, আগামী দিনে আরও বহু স্বীকৃতি আসবে এই অসাধারণ কাজের জন্য।
পুজোর সভাপতি ড. সুবীর মুখার্জি জানান , “আমাদের এই ভাবনা আরও দৃঢ়তা পেল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভার্চুয়ালি উদ্বোধন করলেন। আমাদের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তাঁর সাংস্কৃতিক চিন্তাভাবনা ও পথনির্দেশনা আমাদের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, দুর্গাপুজো শুধু উৎসব নয়, বাংলার সংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে তুলে ধরারও সুযোগ।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের