নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বুধবার সকালে আচমকাই অগ্নিসংযোগের ঘটনা ঘটে শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায়। ঘটনাটি ঘটেছে পিয়ালি স্টেশনে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণশাখায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল।
সূত্রের খবর, বুধবার সকাল ১০টা নাগাদ শিয়ালদহ থেকে ক্যানিংমুখী একটি ডাউন লোকাল নির্ধারিত সময়েই চলছিল। পিয়ালি স্টেশনে পৌঁছতেই হঠাৎ ওই ট্রেনের মহিলা কামরায় ধোঁয়া ও আগুনের শিখা লক্ষ্য করা যায়। আতঙ্কে যাত্রীরা দ্রুত কামরা থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার জেরে পিয়ালি স্টেশন এবং তার আশপাশের এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এর ফলে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয়। আপ লাইনে পরিষেবা কিছু সময়ের মধ্যে স্বাভাবিক হলেও, ডাউন লাইনে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের