নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - জল্পনাই সত্যি হতে চলেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবেনা বিরাট কোহলিরা। কর্ণাটক সরকারের অনুমতির পরেও পিছু হটছে আরসিবি। আসন্ন আইপিএলে একটি নয় , দুটি হোম গ্রাউন্ড পেতে চলেছে বিরাট কোহলিদের দল। আসন্ন আইপিএলে আরসিবি তাদের হোম ম্যাচগুলি খেলবে ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে।
সূত্রের খবর , কোন স্টেডিয়ামে ক'টি ম্যাচ হবে তাও ঠিক হয়ে গেছে ইতিমধ্যেই। নবী মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ৫টি ম্যাচ। অন্যদিকে , রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে হবে ২টি ম্যাচ। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়োৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন পদপিষ্ট হয়েছিল। সেই ঘটনায় ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিয়েছিল কর্ণাটক সরকার। এরপর অনুমতি দিলেও সেখান থেকে হোম ম্যাচ স্থানান্তরিত করা হল।
কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার চিন্নাস্বামীতে ম্যাচ করার অনুমতি দেয়নি। একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে চিন্নাস্বামীকে বড় জনসমাগমের জন্য নিরাপদ নয় বলে ব্যাখ্যা করা হয়। এরপরই চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে বাকি দুটি জায়গা নিশ্চিত করা হল।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামটি ভীষণই বড়। এখানে ২০০৮ ও ২০১০ সালের আইপিএল ফাইনাল ও ২০২২ সালে কোভিডের সময় আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। শুধু আরসিবি নেয়, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক সমস্যার কারণে রাজস্থান রয়্যালসও তাদের হোম ম্যাচ পুণেতে খেলতে চলেছে।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের