নিজস্ব প্রতিনিধি , কেরল - জীবনের অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন কলকাতার ইডেন গার্ডেন্সে। নির্বাচকদের সঠিক প্রমাণ করেছেন। এরপর প্রশংসার ঝড় বইছে সঞ্জু স্যামসনকে ঘিরে। তবে সব ভালোর মধ্যেও রয়েছে একটু খারাপ। ম্যাচ জেতানোর পরেও বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন ভারতীয় তারকা। যার প্রতিবাদে কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানাল কেরল কংগ্রেস।
সোশ্যাল মিডিয়ায় সঞ্জুকে নিয়ে পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে লেখা, ‘কালোদের শক্তিই হারাতে পারে অন্যান্য কালোদের'। গায়ের রং নিয়ে বাজে ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতীয় ব্যাটারকে। এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়েও বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে কেরল কংগ্রেস।
কেরল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয় , "ভারতে এহেন বর্ণবৈষম্যের কোনও জায়গা নেই। সঞ্জু স্যামসন কেরলের গর্ব। তাকে নিশানা করে এমন জঘন্য আক্রমণ যে করেছে তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।" এমনকি কেন্দ্রীয় আইটি মন্ত্রী বৈষ্ণবের হস্তক্ষেপও চেয়েছে কংগ্রেস।
উল্লেখ্য , বঞ্চিত থেকেও সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে দিয়েছেন স্যামসন। ইডেনে ম্যাচ জিতিয়ে তিনি বলেছিলেন , "যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যেদিন থেকে দেশের জন্য খেলছি, সেদিন থেকে এই ইনিংসটার জন্য অপেক্ষা করেছি। আমার ক্রিকেট সফরে বহু উত্থানপতন ছিল। নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছি। ভাবতাম, আমি কি পারব? কিন্তু এই দিনটার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের