নিজস্ব প্রতিনিধি , রাঁচি - একের পর এক সমস্যার সম্মুখীন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। তবে তার আগে মানহানির মামলায় ১০ লক্ষ টাকা জরিমানা হয়। এরপর সরকারি জমির অপব্যবহারের জেরেও বিপাকে পড়তে হয়। এবার ট্রাফিক আইন ভেঙে ফের চর্চায় মাহি। খবর ছড়াতেই তোলপাড় নেটদুনিয়া।
সূত্রের খবর , প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে একটি চালান ইস্যু করেছে রাঁচি পুলিশ। তার ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল এই অপরাধ করেন তিনি। ধোনির বাড়ির সামনেই তাঁর নামে রেজিস্টার্ড গাড়িটি অতিরিক্ত বেশি গতিতে চলেছে। যার জেরে ওই চালান ইস্যু করা হয়েছে। যদিও মাহি এখন পুরোদমে প্র্যাকটিসে ব্যস্ত।
চেন্নাইয়ের প্র্যাকটিস চলছে। তাই ধোনি ওই গাড়িতে ছিলেন কিনা নিশ্চিত নয়। তবে অনেকেরই দাবি , মঙ্গলবার ধোনিকে রাঁচিতে দেখা গিয়েছে মা তারা চিকেন শপ নামের বিখ্যাত একটি দোকান থেকে চিকেন কিনতে। সেই চিকেন নিয়েই হয়তো দ্রুত গতিতে ফিরছিলেন তিনি।
উল্লেখ্য , একটি মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ২০১৩ সালের একটি মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। একমাসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে ধোনিকে। এছাড়া বাসযোগ্য জমিতে ব্যবসার কাজ করা নিয়েও সমস্যায় প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক। দোষ প্রমাণিত হলে শাস্তিও হতে পারে তার। এমনকি জিজ্ঞাসাবাদও শুরু হতে পারে ধোনির।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের