নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ে আটকে পড়েছিলেন পিভি সিন্ধু। বার্মিংহামে অল ইংল্যান্ড প্রতিযোগিতায় যাওয়ার কথা ছিল তার। তবে সেসব হল না। অবশেষে নিরাপদে দেশে ফিরলেন ভারতীয় শাটলার। সঙ্গে জানিয়ে দিলেন এখন শুধুই বিশ্রাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথাও জানালেন ভারতীয় তারকা।
মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা জানিয়েছেন সিন্ধু। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেছি ও সুরক্ষিত আছি। গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন ছিল। অনিশ্চয়তার মধ্যে কেটেছে। তবে অবশেষে নিজের ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।"
এছাড়াও সিন্ধু লিখেছেন , "দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্মী, ইমিগ্রেশন বিভাগ ও প্রতিটি মানুষ এই কঠিন সময়ে যে ভাবে এগিয়ে এসেছেন , আমাদের দেখাশোনা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ওদের সহানুভূতি ও পেশাদারিত্ব ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ, তা অত্যন্ত মূল্যবান ছিল।"
সবশেষে সিন্ধু লিখেছেন, "আপাতত বিশ্রাম নেব। এখন নিজেকে গুছিয়ে নেব। শুধু তাই নয় পরবর্তী পদক্ষেপগুলো এখন ঠিক করার সময়।"
উল্লেখ্য , দুবাই হয়ে বার্মিংহামে খেলতে যাওয়ার কথা ছিল সিন্ধুর। তবে সব বিমান বাতিল হয়ে যায়। কোচ বিমল কুমারের গত সোমবার সকালে বার্মিংহামের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। এর আগে দুবাইয়ে থাকার অভিজ্ঞতা ফাঁস করে সিন্ধু লিখেছিলেন , "দুর্ভোগ এখনও কাটেনি। পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের ও আতঙ্কের মুহূর্ত।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের