নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে দাপুটে জয় পেয়েছে ভারত। নেপথ্যে সঞ্জু স্যামসন। খেলেছেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। নিখুঁত ইনিংস খেলে মোক্ষম সময়ে সমালোচক সহ নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন তিনি। এরপর এখন শুধুই সঞ্জু সঞ্জু ধ্বনি। দুরন্ত ইনিংস খেলার পর সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি ও সচিন তেন্ডুলকর। দুই প্রাক্তন ভারতীয় ওপেনার এই ইনিংসটির প্রশংসা না করে থাকতে পারলেন না।
মাষ্টার ব্লাস্টার এক্স হ্যান্ডলে লিখেছেন , "সেমিফাইনালে ওঠার লড়াইটা আমাদের ছেলেরা দারুণ সামলেছে। দুই ইনিংসেই শেষ ওভারটা আমাদের জন্য দারুণ হয়েছে। সঞ্জু একেবারে শান্ত হয়ে ক্রিজে ছিল। ওর ইনিংস দেখার আলাদা আনন্দ। এই ধরনের ইনিংস দলকে চাঙ্গা করে দেয়। সবাই মিলে অসাধারণ খেলেছে।"
প্রাক্তন ভারতীয় ওপেনার সৌরভ গাঙ্গুলি বলেছেন , "সঞ্জু দারুণ খেলোয়াড়। ওর ইনিংস দেখে শেখার আছে। সাদা বলে ও নিয়মিত দলে থাকলে প্রতিপক্ষের কপালে অনেক দুঃখ আছে। এই ছেলেটা গত ছ’মাসে দলে জায়গা করতে পারছিল না। সেটা ইশান হোক বা অন্য কারও জন্য। বিশ্বকাপের আগে আমি দেখছিলাম সোশাল মিডিয়ায় অনেকে বলছিল, সঞ্জু ব্যর্থ হবে। ওর এই দলে জায়গা পাওয়াই উচিত না। কিন্তু এই দলটায় প্রচুর প্রতিভা। তাই শুভমান গিল দলে নেই। আর একজন কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তোলে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের