নিজস্ব প্রতিনিধি , লাহোর - ভারতকে নিয়ে বারংবার ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন পাক পেসার মহাম্মদ আমির। এর আগে একাধিকবার বলেছিলেন ভারত সেমিতে যাবে না। তবে তাকে ভুল প্রমাণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। এরপরই আমিরকে রীতিমত কটাক্ষ করা শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরা। তবে সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে ফের সূর্যদের নিয়ে মুখ খুললেন আমির।
এবার নয়া ভবিষ্যদ্বাণী করলেন আমির। এবার তার বক্তব্য ভারত ফাইনালে যাবে না। পাকিস্তানের জনপ্রিয় কৌতুকাভিনেতা তাবিশ হাশমির অনুষ্ঠান ‘হার না মানা হ্যা’-তে তিনি বলেন, “ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাই ভারত ফাইনালে যেতে পারবে না।" ভিডিওটি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার পর লাগাতার ধেয়ে আসছে কটাক্ষের তীর।
দাবির পেছনে যুক্তি দিয়ে এরপর আমির আরও বলেন , "আমার সেমিফাইনালের হিসেব একদম সঠিক ছিল। কিন্তু সঞ্জু স্যামসন ভালো ক্রিকেট খেলে গেল। তাও বলব জশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কোনও বোলার ফর্মে নেই। ওদের ব্যাটিং দেখুন, হঠাৎ করে ধসে পরছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। কিন্তু আমি নিশ্চিত ভারত ফাইনালে খেলবে না।"
উল্লেখ্য , এর আগে পাকিস্তান ছিটকে যাওয়ার আগে তিনি বলেছিলেন ভারত সেমিতে যাবে না। কারণ পাকিস্তান ম্যাচ ছাড়া তাদের ব্যাটিং ধসে পড়েছে বারবার। এমনকি পাকিস্তান ছিটকে যাওয়ার পরও একই দাবি জানিয়েছিলেন তিনি। তবে অনুতপ্ত না হয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন পাক পেসার।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের