নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ছেলের হাতে খুন মা! ঘটনায় হতবাক পুরো এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা কুলটি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। তবে, কি কারণে খুন তা খঁতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , আসানসোলের বাসিন্দা ছিল সুশিলা সিনহা (৪৫)। স্বামীর মৃত্যুর পর দু ছেলেকে নিয়ে থাকতেন তিনি। কিছু মাস আগে বড়ো ছেলে কাজের জন্য মুম্বাই চলে যায়। তারপর থেকে এলাকার চায়ের দোকান থেকে যা আয় হতো তা দিয়েই সংসার চালাতেন। তবে ছোট ছেলে বিশাল সিনহার সঙ্গে ঝামেলা প্রায় লেগেই থাকতো। মঙ্গলবার গভীর রাতে সুশীলা সিনহাকে মাথায় আঘাত করে খুন করে তার ছেলে বিশাল সিনহা। ছেলেকে আটক করেছে কুলটি থানার পুলিশ।
এক স্থানীয় বাসিন্দা সন্তোষ বাগ জানিয়েছেন , "মা ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকতো। তবে খুব ভালো মহিলা ছিল। ছেলের নেশা করা নিয়ে ঝামেলা হতো শুনেছি। মাকে মারধরও করেছে কয়েকবার। তখনও পুলিশ এসেছিল। তবে ছেলের হাতে মা খুন হয়ে যাবে তা কেউই ভাবিনি। সকালবেলা আমরা জানতে পারি খুন হয়েছে। তারপরই থানায় খবর দিই আমরা।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের