নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত বিশাল ছাত্র সমাবেশে নতুন মাত্রা যোগ করল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলে আতাউল হক। সাবলীল ভাষণে বাংলার স্বাধীনতা সংগ্রাম , বাংলাকে ভাঙার চক্রান্ত , মানুষের মর্যাদার প্রশ্নে দৃপ্ত বক্তব্য রাখেন তিনি। মুহূর্তেই তিনি জয় করে নেন উপস্থিত রাজনৈতিক নেতৃত্ব সহ ছাত্রছাত্রীদের মন।
সূত্রের খবর , প্রত্যেক বছর ২৮ শে আগস্ট দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। প্রত্যন্ত গ্রামের মেঠো ছেলে ছাত্রনেতা আতাউল সুযোগ পেয়েছিল মঞ্চে নিজের বক্তব্যকে তুলে ধরার। তার সাবলীল বক্তব্য মন জয় করে ফেলেছে পশ্চিমবাংলার রাজনৈতিক ব্যাক্তিদের। এই বছর তার সুযোগ হয়েছিল মঞ্চে ক্ষণিকের জন্য তার বক্তব্য পেশ করার। আতাউলের এই গর্জন শুধু সমাবেশকে উজ্জ্বল করেনি, পাশাপাশি ইন্দাস ব্লকের নামও গর্বে ভরিয়ে তুলেছে।

ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হামিদ বলেন,“আজকের দিন হচ্ছে আমাদের কাছে এক গর্বের দিন। এই গ্রাম থেকে এর আগে কখনও ছাত্র পরিষদে কেউ বক্তব্য রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে প্রত্যন্ত গ্রামের এক ছাত্রনেতাকে রাজ্যস্তরের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ দেওয়া। এর আগে অন্য কোন রাজনৈতিক দলে এমন নজির নেই।”

তৃণমুল ছাত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্রনেতা আতাউল হক জানান,"আমার ব্লকের সভাপতি আমার প্রিয় দাদা হামিদ দা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা একটা দিন দলের জন্য একটা সুন্দর মুহূর্তের অপেক্ষা করব।আজ আসা করি দাদার সেই ইচ্ছে পূরণ হয়েছে। অভিষেক বন্দোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই জায়গা করে দিয়েছেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ আমাকে এই জায়গা করে দেওয়ার জন্য। আমার নিজের খুব ভালো লাগছে দাদার এই ইচ্ছে পূরণ করতে পেরে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের