নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ছাব্বিশের শুরুতেই নির্বাচনী লড়াইয়ের সুর বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। জনসংযোগ আর সংগঠন চাঙ্গা করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গোটা মাসব্যাপী জনসভা অভিযানের সূচনা বারুইপুর থেকে। রেকর্ড ভিড়ের সম্ভাবনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার বারুইপুরের সাগর সংঘের মাঠে জনসভা করবেন। ব্রিগেডের আদলে তৈরি বিশেষ র্যাম্প ধরে জনতার সঙ্গে মিশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশে। এখানেও সেই র্যাম্প-কেন্দ্রিক মঞ্চ পরিকল্পনা করা হয়েছে। মাঠের দক্ষিণ দিকে তৈরি হয়েছে মূল মঞ্চ, যার দুপাশে জনপ্রতিনিধিদের জন্য অতিরিক্ত দুটি মঞ্চ।
সব মিলিয়ে তিনটি মঞ্চে বসবেন বিধায়ক ও নেতারা। ৩১ জন বিধায়ক থাকবেন একটি নির্দিষ্ট অংশে। মূল মঞ্চের পিছনে প্রায় ৪০ ফুটের এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যাতে দূর থেকেও বক্তব্য স্পষ্টভাবে দেখা ও শোনা যায়। চারিদিকে একাধিক এলইডি স্ক্রিন বসানো হয়েছে জনতার সুবিধার কথা মাথায় রেখে। সম্ভাব্য জনপ্লাবনের কথা মাথায় রেখে র্যাম্পের দুধারে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। গোটা এলাকা জুড়ে নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন। দুপুর ঠিক দুটোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হওয়ার কথা। এই সভা থেকেই আগামী নির্বাচনের রূপরেখা, সংগঠনের বার্তা ও কর্মীদের উদ্দেশে কৌশলগত দিকনির্দেশ দিতে পারেন তিনি বলে মনে করা হচ্ছে।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...