নিজস্ব প্রতিনিধি , মালদহ - চাঞ্চল্যকর ঘটনা মালদহের আইলপাড়া পূর্ব মাঠ এলাকায়। শনিবার সকালে রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় উদ্ধার হয় মানুষের হাড়গোড়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সহ আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
সূত্রের খবর , মালদহের আইলপাড়া পূর্ব মাঠের জমিতে আগে পাটের চাষ হত। বর্তমানে কলাই চাষের প্রস্তুতি চলছে। এদিন সকালে জমি প্রস্তুত করতে গিয়ে চাষী মহম্মদ জাহিরুদ্দিন মাটির নিচ থেকে হঠাৎই হাড়গোড় সমেত একটি মানুষের দেহাংশ উদ্ধার করেন। শুধু মানুষের হাড়গোড় নয় , সঙ্গে একটি চাকু সহ ওষুধের খালি স্ট্রিপও পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই হাড়গোড় গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমির মালিকের দাবি , সম্ভবত পাট চাষের সময় কেউ খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে দিয়েছিল।
এপ্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের মেম্বার জানান , ''এখানে এসে দেখছি একটি মানুষের হাড়গোড় সহ আরও বিভিন্ন জিনিস পরে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছি আমরা। আমাদের এলাকায় প্রথম এমন দুর্ঘটনা ঘটলো। এর একটা সঠিক বিচারের প্রয়োজন।''
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের