নিজস্ব প্রতিনিধি , ব্যাঙ্কক - গভীর রাতে ব্যাঙ্ককের জনপ্রিয় পানশালায় লাগল ভয়াবহ আগুন। মৃত অন্তত ২৭। আহত আরও ৬৩ জন। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ও দমকল বাহিনী। আগুন লাগার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত।
রবিবার রাত প্রায় ১২টা ঘটনাটি ঘটে। উত্তর ব্যাঙ্ককের না লাডপ্রাও এলাকার একটি বারে আচমকাই আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই শিখা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন উপস্থিত গ্রাহকেরা। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঞ্চের কাছাকাছি থাকা একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তার কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দ্রুত ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা জানায়, বারের পিছনের শৌচাগার ও ফায়ার এক্সিটের কাছ থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জরুরি নির্গমন পথ বাধাপ্রাপ্ত থাকায় অনেকেই বেরোতে পারেননি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
ঘটনাস্থল পরিদর্শনের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, 'আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে'।
অন্যদিকে ব্যাঙ্ককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত জানান, 'আগুন খুব দ্রুত ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগুনের চেয়ে ধোঁয়ার কারণেই বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় বারের ভিতরে ঠিক কতজন ছিলেন, তা এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের